সিটি নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা গাড়ি ব্যবহার করতে পরবেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব সামসুল আলমের স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়, নির্বাচনের দিন মেয়র প্রার্থীরা একটি ও তার এজেন্ট একটি গাড়ি ব্যবহার করতে পারবে। আর সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন। আর কাউন্সিলররা কোন গাড়ি ব্যবহার করতে পরবেন না।
এতে বলা হয়, নারী প্রার্থীর এলাকা বেশি হওয়ায় তাদের গাড়ি ব্যবহারে অনুমতি দেয়া হয়েছে। তবে নির্বাচনের দিন নিরাপত্তার স্বার্থে কোনো বহিরাগতরা সিটি কর্পোরেশন এলাকায় অবস্থান করতে পারবেন না।
উল্লেখ্য, ২৮ এপ্রিল একযোগে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এআই,জেএ





