খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম অর্জুন চাকমা (৩৮)।
আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের চৌদ্দইপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার ওসি শামসুদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হত্যাকাণ্ডের পরে খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে।
এমবি





