ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘নিহত তিনজনই পথচারী। ঘাতক ট্রাকের চাপায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিহতদের মধ্যে অমিতের (২৩) বাড়ি লক্ষ্মীপুর, নাঈমুলের (৩০) ইসলামপুর এবং জাভেদ আলম (৫৫) রাজধানীর খিলক্ষেত এলাকার বাসিন্দা। অমিত আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী ছিলেন। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিরত ছিলেন।

ওসি আরও বলেন, ময়মনসিং থেকে ঢাকাগামী একটি পাথরভর্তির ট্রাক এই দুর্ঘটনা ঘটায়। এ ঘটনায় মরদেহগুলো উদ্ধারের পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

এনএইচ