কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল কাইয়ুম ভুঁইয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রাজা-চাপিতলা বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে গ্রাম্ম-সালিশে অংশ গ্রহনের জের ধরে বৃহস্পতিবার রাতে রাজা চাপিতলা বাজারে স্থানীয় কুদ্দুছ মেম্বারের নেতৃত্বে স্বপন, মালু, নিজামুদ্দিন নিজা, হুমায়ন,মঙ্গল, ফারুক, নাজমুলসহ একদল সন্ত্রাসী আ’লীগ নেতা কাইয়ুম ভুইয়া ও রিপন মিয়ার উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে কুপিয়ে জখম করে।
এ সময় তাদেরকে রক্ষা করতে এলাকার কয়েকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালিয়ে তাদের আহত করে। স্থানীয়রা গুরতর আহত আ’লীগ নেতাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
খবর পেয়ে শুক্রবার সকালে মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার হাসপাতালে আ’লীগ নেতা কাইয়ুম ভুইয়াকে দেখতে গিয়ে অভিলম্বে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বিষয়টি আমরা অবহিত আছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ





