বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
খালেদ রহীম প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পদোন্নতির আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, দুদক দেশের দুর্নীতি প্রতিরোধ, তদন্ত ও বিচার কার্যক্রম পরিচালনার জন্য স্বতন্ত্র সংস্থা হিসেবে কাজ করছে। নতুন সচিবের যোগদানে এ কমিশনের কার্যক্রমে গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এনএইচ