বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয়।

পরে বকুলতলা চত্বরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমজাদ হোসেন, সাইদুর রহমান খোকা, লিয়াকত আলী, গোলাম রব্বানী, আব্দুল জব্বার বাবুল, মাইনুদ্দিন বাবুল ও সজিব খান।

এআর