খুলনার ভৈরব নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ইট বাঁধা লাশ (৪০) উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরের দিকে দিঘলিয়া থানা পুলিশ ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

লাশের পোষ্টমর্টেমের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফরমাইশখানা গ্রামের ভৈরব নদের ফায়ার সার্ভিস ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের সঙ্গে গামছা ও ইট বাঁধা ছিল।

শ্বাসরোধ করে হত্যার পর গামছা দিয়ে ইট বেঁধে লাশটি ডুবিয়ে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর