করোনার মহামারীতে স্থবির হয়ে আছে পুরো দেশ। লকডাউনের পরে খেটে খাওয়া মানুষগুলোও হয়ে পরেছে কর্মহীন।

এমন অবস্থায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে অসহায় পরিবারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নাগেরপাড়া ইউনিয়ন শাখার অর্থ-বিষয়ক সম্পাদক তুষার ইমরান।

এলাকায় তুষারের ঈদ উপহার পেয়ে গরীবদের মুখে হাসি ফুটেছে। অনেকেই এই কাজের প্রসংসা করে বলেন, এই কঠিন সময়ে সবার উচিত গরীবদের পাশে দাঁড়ানো। তা না হলে গরীবদের জীবন আরো কঠিন হয়ে উঠবে।

এদিকে ঈদ উপহার পেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন এলাকার খেটে খাওয়া মানুষগুলো। তাদের পাশে সব সময় থাকবেন বলে অঙ্গীকার এই ছাত্রলীগ কর্মীর। সামাজিক এই কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন নাগেরপাড়া ইউনিয়ন শাখার সহ-তথ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জনি।

এর আগেও এলাকায় বিভিন্ন অসহায় মানুষদের সাহায্য করেছেন তারা। অসহায়দের সাহায্যে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা।

এএস