হবিগঞ্জে জামায়াতের সাবেক জেলা আমির অ্যাডভোকেট আব্দুস শহীদসহ ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এসময় পাঁচটি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, বেশ কিছু সরকার বিরোধী লিফলেট ও জিহাদী বই জব্দ করা হয়।

আটক অন্যদের মধ্যে রয়েছেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী, শায়েস্তাগঞ্জ থানা জামায়াতের সাবেক সেক্রেটারি হোসাইন আহমেদ, ছাত্রশিবির সভাপতি ইয়াছির খান, লাখাই উপজেলা শিবিরের সাবেক সভাপতি রুহুল আমিনসহ ২৫ জন।

এমকে