চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ সাজেদা খাতুন (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

সাজেদা খাতুন দক্ষিণ চাঁদপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা হল্ট স্টেশন তাকে আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার হল্ট স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৪০ বোতল ফেনসিডিলসহ সাজেদা খাতুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ