ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলামের শাশুড়ি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল হোসেনের স্ত্রী সেলিনা হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমার কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।

মরহুমা সেলিনা হোসেন আজ বুধবার ভোর সাড়ে ৫টায় দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বেলা ১১টায় মিরপুরের উত্তর টোলারবাগে মরহুমার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমীর মঞ্জরুল ইসলাম ভূঁইয়া। নামাজে জানাযায় অংশগ্রহন করেন জামায়াত নেতা হেমায়েত হোসেন, সাংবাদিক নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন ও স্থানীয় ব্যক্তিবর্গ। মরহুমার দ্বিতীয় জানাযা গ্রামের বাড়ি মাদারীপুরের জেলার সদর জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং স্থানীয় পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।