ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে রডবাহী ট্রাক উল্টে মো. হাকিম (২৪) নামে ট্রাকের শ্রমিক নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে নবীনগর উপজেলার জালশুকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাকিম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর গ্রামের সুরুজ খানের ছেলে।
নবীনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) রূপক কুমার সাহা জানান, আজ (রোববার) সকাল ৯টার দিকে রডবাহী ট্রাকটি উল্টে যাওয়ার সময় হাকিম নামে এক শ্রমিক লাফ দেন। এ সময় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ





