নড়াইলে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী এ কারাদন্ডাদেশ দেন। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয়মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের নভেম্বরে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল সহ ইমরান হোসেন (৪০) আটক করে পুলিশ।

ইমরান যশোর জেলার মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের মোবাশ্বের গাজীর ছেলে। এ ঘটনায় এএসআই ওয়ালিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ছয় জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত তাকে কারাদন্ডাদেশ দেন। ইমরান বর্তমানে পলাতক আছে।

এআই