র‌্যাব-২ এর অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল এস এম মাসুদ রানাকে প্রত্যাহার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

সোমবার দুপুরে র‌্যাব সদরদপ্তরের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এতথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু মিয়াকে অপহরণের পর হত্যার অভিযোগে র‌্যাব-২ এর অধিনায়কসহ চারজনের বিরুদ্ধে মামলা করে আরজু মিয়ার বড় ভাই মাসুদ রানা। 

মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন— র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা, র‌্যাব-২ এর ডিএডি শাহেদুর রহমান ও পরিদর্শক ওয়াহিদ এবং র‌্যাব-২ এর সোর্স রতন। মামলায় ছয়জনকে সাক্ষী করা হয়েছে।

এআই