জামালপুরে নর্দমা থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় সদরের নান্দিনা বাজার থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
নান্দিনা জেনারেল হসপিটালের পিছনে নর্দমা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে ওই স্থানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
জামালপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অসীম কুমার জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাতেই লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এমবি





