নড়াইল জেলায় পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৪০ জন আটক হয়েছে। এর মধ্যে ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। অভিযানকালে ৪৬ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল ও ১শ ১০গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানাগেছে বুধবার (১৫ মার্চ) ভোর রাত পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে নড়াইল সদর থানায় ১৩ জন, লোহাগড়ায় ১২, কালিয়ায় ৮ জন এবং নড়াগাতি থানায় ৭ জনকে আটক করা হয়। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদকমুক্ত নড়াইল গড়তে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

রিন্টু/জারিফ