শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পান।

এক শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, 'তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’

তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল হিসেবে হাসান আরিফের কয়েক দশকের জনসেবার কথা স্মরণ করেন।

তিনি বলেন, ‘তাকে স্মরণ করা হবে একজন মেধাবী আইনজীবী হিসেবে। ভিন্নমতাবলম্বী, প্রতিবাদী কণ্ঠস্বর ও সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার আইনি সক্রিয়তার জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেশে পৌঁছে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান প্রধান উপদেষ্টা।

সূত্র : ইউএনবি

এনএইচ