প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানে বিজয়ী সংসদ সদস্যরা এবং নতুন মন্ত্রিসভা। তার আগে এটি জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার শেষ ভাষণ।
এর আগে নির্বাচনকে সামনে রেখে গত ১০ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। তার সেই ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হয়।
এদিকে মঙ্গলবার নতুন এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রের দায়িত্বভার অর্পণ করবে অন্তর্বর্তী সরকার।
ত্রয়োদশ নির্বাচনে ২১২টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। তাদের হাতেই দেশ পরিচালনার ভার। অন্যদিকে প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো দেশশাসন করতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্র্বতী সরকার। ড. মুহাম্মদ ইউনূস সে সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব কাঁধে তুলে নেন।
নোবেল জয়ী এই অধ্যাপক গত দেড় বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার সরকারকে সামাল দিতে হয়েছে দেড় হাজারের বেশি আন্দোলন, পূরণ করতে হয়েছে নানা পক্ষের দাবি-দাওয়া।
এস