বেনাপোল চেকপোস্টে আজ (বৃহস্প্রতিবার) দুপুরে ভারত থেকে আসা বাংলাদেশী এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৫০ হাজার মার্কিন ডলার জবন্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

তবে এসময় কোন মুদ্রা পাচারকারী আটক হয়নি। কাস্টমস তল্লাশী  কেন্দ্রে ভারত ফেরত পাসপোর্টধারী এক যাত্রীর ব্যাগ থেকে এ বৈদেশিক মুদ্রার চালানটি জব্দ করা হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মো:তাফিজুর রহমান জানান, একটি কালো ব্যাগে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন খবরের ভিত্তিতে তারা একজন যাত্রীদের ব্যাগ স্ক্যানিং করে তা থেকে ৫০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়। কাস্টমস সদস্যদের নজর এড়িয়ে কৌশলে পালিয়ে যায় মুদ্রা পাচারকারী।

গত মাসের ১৫ জুলাই ভারত ফেরত অপর এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। এ ঘটানায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

এমবিএইচ/এমবি