পারিবারিক দ্বন্দ্বের জেরে মোছা. নার্গিস (৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার সোনাতন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্ললবার রাতের কোন একসময় তিনি বিষপান করেন। তবে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান।

পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ওই হাসপাতালেই রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন থানা পুলিশ।

নিহতের স্বামী মো. সোনাউল্লাহ বলেন, বেশ কিছুদিন ধরেই পরিবারের লোকজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। তবে আত্মহত্যার কোন কারণ তার জানা নেই বলেন সোনাউল্লাহ।

এআর