আগামী শনিবার (১৯ জানুয়ারি) শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

আজ (১৭ জানুয়ারি) বৃহস্পতিবার জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয়, “ক্যাম্পেইনের তারিখ পরবর্তীতে জানানো হবে।”

ভিটামিন ‘এ’দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।

এই কারণে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, ভিটামিন ‘এ’এর অভাব পূরণে বছরে দুই বার সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হয়।

আগের ঘোষণা অনুযায়ী, শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। 

এমবি