নির্বিচারে ছাত্রশিবির-জামায়াতে ইসলামী ও বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবীতে আগামী ৮ ফেব্রুয়ারী রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।

শনিবার নগরীর টুটপাড়া এলাকায় এ মিছিল বের করা হয়। ছাত্রশিবির নেতা আরফাত হোসেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, মোঃ আসাদুজ্জামান, জসিম উদ্দিন, নাজমুল ইসলাম প্রমুখ।

এসএইচ