নারায়ণগঞ্জের ফতুল্লা কায়েমপুর এলাকার শহীদ তিতুমীর একাডেমীর নতুন শিক্ষা ভবনের উদ্ধোধন করা হয়েছে। এসময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (৩০ ডিসেম্বর ২০১৯) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা ভবনের উদ্ধোধন করেন একাডেমীর অধ্যক্ষ সফিউদ্দিন আহমাদ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে গার্ড অব অনার প্রদান করে প্রতিষ্ঠানের স্কাউট দলের সদস্যরা।
উপাধ্যক্ষ ইসহাক খানের পরিচালনায় এবং সহকারি শিক্ষক মোঃ সাইফুল ইসলামের উপস্থাপনায় স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, আলহাজ্ব নজরুল ইসলাম সেলিম, মোহাম্মদ আলী আজগর, অ্যাডভোকেট মোঃ রাসেল প্রধান প্রমুখ। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পুরস্কার প্রদান করেন।
সব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এএইচ





