সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবাইল কাঠেরপুল এলাকায় জড়ো হওয়ার পর তাঁরা সড়কে অবস্থান নেন। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা কুতুবাইল কাঠেরপুল এলাকায় জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এসে অবরোধ শুরু করেন।

শ্রমিক সংগঠনের এক নেতা জানান, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছেন। ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন ও আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচিতে অংশ নেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, শ্রমিকদের অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এস