মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ১০টি দোকানে অগ্নিকাণ্ড ঘটে । এতে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি ফলের দোকান থেকে আগুনের সূত্রপাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রথমে এলাকাবাসী নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যার্থ হয়। পরে জেলা শহর থেকে আসা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তে জানা যাবে।
জেড





