চীন সফরের বিষয়বস্তু তুলে ধরতে আগামী শনিবার বেলা সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশের মধ্যকার বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়গুলো তুলে ধরবেন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেবেন তিনি।
বুধবার বেলা দুইটায় চীন সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ৬ জুন ছয় দিনের সরকারি সফরে চীন পৌঁছান শেখ হাসিনা। এ সময় দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





