নাটোরে আব্দুল বারি নামে এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের করাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে তাকে এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নাটোর শহরের চকরামপুর মহল্লায় ম্যাডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুর বারী নিজেকে একজন চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন।
এ খবরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। পরে নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। আদেশের পরই তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এসময় নাটোর আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শহিদুল হক সুমনউপস্থিত ছিলেন।
কেএইচ





