ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার অনেক কারণ থাকতে পারে।

আজ সোমবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় ভোটার দিবসের র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক র‍্যালিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন নূরুল হুদা।

এ সময় সিইসি বলেন, ‘কেন্দ্রে ভোটার আসা কিংবা না আসা পুরোটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর ওপর।’

নূরুল হুদা আরো বলেন, ‘ভোটাররা যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন, সে নিশ্চয়তা এবং ভোটারদের নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ করার জন্য ইসি ভোটার দিবসের আয়োজন করে আসছে।’

এএস