বান্দরবানে মো. আলমগীর হোসেন সিকদার (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর (৩৮) সরই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো.আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু নাহা জানান, আলমগীর মোটরবাইক নিয়ে হাসানভিটা এলাকার বাগানবাড়ির সামনে গেলে ১৫-২০ জনের একটি দল তার গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল থামিয়ে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায় দুর্বৃত্তরা।

লাশের পাশ থেকে খুনের কাজে ব্যবহৃত রক্তমাখা দা ও আলমগীরের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে লামার সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উল আলম জানান, আলমগীর হোসেন সিকদার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর তার বাবা মোহাম্মদ আলী সিকদার লামা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বর্তমানে আলমগীরের বাবা-মা দুজনই পবিত্র হজব্রত পালনের জন্য মক্কায় অবস্থান করছেন। তাদের দুই সন্তানের মধ্যে আলমগীর বড় ।

জেড