আগামী ৩১শে মার্চ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারায় ৩১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। রোববার প্রত্যহারের শেষ দিনে ৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

বর্তমানে উপজেলার ৬টি ইউনিয়নে ২৮জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পাটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী রয়েছে। এছাড়াও আওয়ামীলীগ ও বিএনপি’র ১জন করে বিদ্রোহী প্রার্থী রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬ জন। প্রত্যাহারকারীরা হলেন- ধরমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আরমান হোসেন, বাহিরচর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাকিরুল ইসলাম, মোকারিমপুর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী বুলবুল আবু সাঈদের ভাই বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম শ্যামল।

বিনা প্রতিদ্বন্দীতায় মেম্বার নির্বাচিত: এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শাহিন আক্তার শান্তি নামে এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় মেম্বার নির্বাচিত হয়েছেন।

উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দু’জন সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেন।

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মোঃ আবু দাউদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে দু’বার নির্বাচিত শাহিন আক্তার শান্তি বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবারও সদস্য হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন।
এসটি