ভারত - বাংলাদেশ-এর আমদানি রফতানি বাণিজ্যের বেনাপোল চেকপোষ্টের ওপারে পেট্রপোল ও বেনাপোল বন্দরের নোম্যান্সল্যান্ডের সুসংহত ইন্টিগ্রেটেট চেকপোষ্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন দু'দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে চেকপোষ্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নবনির্মিত গেট উদ্বোধন করবেন। এ ছাড়া বেনাপোল বন্দরের লিংরোড, বাস টার্মিনাল সহ আরোও কয়েকটি স্থাপনা উদ্বোধন করবেন উভয় দেশের প্রধানমন্ত্রী।
বেনাপোল স্থল বন্দরের সিবিএ নেতা মনির হোসেন মজুমদার জানান, ভারতের দিল্লি থেকে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের ঢাকা গনভবন থেকে এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন ভিডিও কনফারেন্সে ।

বেনাপোল বন্দর এলাকায় ইতিমধ্যে ঢাকা থেকে আইটি সেকশনের লোকজন এসে ভিডিও কনফারেন্সের সমস্থ আয়োজন করেছেন। বন্দর পরিচালক উপজেলা নির্বাহী অফিসার সহ সকল প্রশাসনিক কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের কাজের তদারকি করছেন। চেকপোষ্ট থেকে দেখা যায় ওপারে ও ভারতের প্রশাশনিক কর্মকর্তারা সকল ভিডিও কনফারেন্সের সকল প্রস্তুতির জন্য কাজ করছেন।
বেনাপোল বন্দরের সিএন্ডএফ ব্যাবসায়ি ও আমাদানি রফতানিকারক সমিতির সহ- সভাপতি আমিনুল হক জানান, বাংলাদেশের বেনাপোল বন্দরের বৃহৎ আকারে আমদানি রফতানির বাণিজ্যের কাজ হলেও ভারতের পেট্রপোলে ছিল অতি সামান্য পরিসরের বাণিজ্য সেবা। এতে করে ব্যাবসা বাণিজ্যের সুবিধার চেয়ে অসুবিধা বেশী থাকায় ব্যাবসায়িদের দাবির ফলে বেনাপোলের ওপারে ভারতের পেট্রপোল চেকপোষ্টে ৩০০ হেক্টোর জমিতে গড়ে উঠে বিশাল অত্যাধুনিক ইন্টিগ্রেটেট চেকপেপাষ্ট ও পেট্রপোল বন্দর।
এরই পরিপ্রেক্ষিতে বেনাপোল বন্দর থেকে লিঙ্করোড তৈরি করে সংযোগ দেওয়া হয় পেট্রপোল বন্দরের ইন্টিগেটেট চেকপোষ্টের সাথে।
জানা গেছে, এই ইন্টিগ্রেটেড চেকপোস্টটির প্রধান নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২শতাধিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য।
এক হাজার পণ্যবাহী ট্রাকের ধারণ করার ক্ষমতা সম্পন্ন ইন্টিগ্রেটেড চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যে আরও গতিশীলতা আসবে। ট্রাক টার্মিনাল, এয়ারকন্ডিশন ওয়ার হাউজ, এক্সপোর্ট-ইমপোর্ট জোনও স্ক্যানিং মেশিনসহ বিশ্বের আধুনিক বন্দরের সব সুযোগ-সুবিধা থাকছে এখানে। ইতোপূর্বে যানজট নিরসনে এপথে কোনো রকমে শুধুমাত্র রফতানি বাণিজ্য শুরু হলেও এখন আনুষ্ঠানিকভাবে আমদানি-রফতানি দুটোই শুরু হতে যাচ্ছে।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কর্মাসের ল্যান্ডপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, নতুন এই বাণিজ্য সেবার ফলে বাংলাদেশ থেকে পণ্য রফতানি কয়েকগুণ বৃদ্ধি পাবে, তেমনি আমদানিও বাড়বে কয়েকগুণ। সেই সঙ্গে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে স্থলপথে পণ্যবাহী ট্রাকের ট্রানজিট সুবিধাও বাড়বে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন দুই দেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে সুসংহত ইন্টিগ্রেটেট চেকপোষ্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার উদ্বোধন হবার কথা জানান।
এমআইএস





