নড়াইলে পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটকসহ বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার বিকেল ৫টা থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

নড়াইল পুলিশ কন্ট্রোল রুমের কনস্টেবল রাসেল জানান, হরতালে নাশকতার আশঙ্কায় সদর থানা পুলিশ সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে বিএনপিকর্মী হায়াতুল ইসলাম মুকুল (৪২) ও আলমগীর মোল্যা (৫০) এবং লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রাম থেকে জামায়াতকর্মী তৌহিদুল ইসলামকে (৪০) পুলিশ আটক করে।

এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরও ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এএইচ