চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের ক্যানেলপাড়া থেকে ১২৩ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় লাল্টু (৩৫) নামে এক যুবককে আটক করা হয় বলে জানা যায়।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। সে শহরের ক্যানেল পাড়ার মৃত আক্কাচ আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৬ এর টিএডি আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ক্যানেল পাড়ায় অভিযান চালিয়ে লাল্টুকে ১২৩ পিস ইয়াবাসহ আটক করে।

এ ব্যাপারে বুধবার সকালে আলমডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এসএইচ