গাইবান্ধার গোবিন্দগঞ্জ নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্তের খবর পাওয়া গেছে। এ ৪ জন রংপুর পিসিআর ল্যাবে পরীক্ষা করে শনাক্ত হয়েছে।
শনিবার (১৩ জুন) নতুন আক্রান্ত ৪ জন হলেন- মোখলেছুর রহমান সে দরবস্ত ইউনিয়নের কোমরপুর এলাকার বাসিন্দা। ২য় জন জোৎনা বেগম সে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তাজপুর গ্রামের পূর্ব শনাক্তকৃত স্বাস্থ্য কর্মি কবি কালামের স্ত্রী। ৩য় ও ৪র্থ জন কবি কালামের পুত্রবধূ লাকী বেগম এবং তার নাতী তাজিম।
এ নিয়ে এ উপজেলায় শনাক্ত সংখ্যা দাঁড়াল ৬৫জন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মজিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, বগুড়া শজিমেক ও টিএমএমএস ল্যাবে বিভিন্ন সময় শনাক্তকৃত গোবিন্দগঞ্জের বাসিন্দা ১০ জন যুক্ত করলে এ উপজেলায় মোট শনাক্ত সংখ্যা দাঁড়াবে ৭৫ জন। এর মধ্যে ২ জন মারা গেছে ৮ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে।বাকী ৭৫ জন চিকিৎসাধীন রয়েছে।
রুবেল/এমবি





