সাভারের ব্যাংক টাউনে ধলেশ্বরীর শাখা নদীতে গোছল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থীর মধ্যে আকাশ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে সকাল ৭টার পর সাভারের ব্যাংক টাউনে ধলেশ্বরীর শাখা নদীতে গোছল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী খোঁজে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে সাভার ফায়ার সার্ভিস দল।
উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী ধলেশ্বরী শাখা নদীর সাভার ব্যাংক টাউন ব্রিজ এলাকায় গোছল করতে নামলে অন্যরা উঠে আসলেও তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ৩ জন শিক্ষার্থী মেহেদী (১৭), আকাশ (১৮) ও রাজন (১৭) নদীতে নিখোঁজ হয়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস এর ডুবুরিরা নিখোঁজদের উদ্ধার কাজ শুরু করে। গতকাল শনিবার রাত ৯টা পর্যন্ত চলে তাদের উদ্ধার অভিযান। পরে বৈরী আবহাওয়া ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়।
এসএম





