বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল করনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।
আজ (রোববার) মৌলভীবাজার বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল করনে।
মিছিলটি শহরের হোসেন কমিউনিটি সেন্টার থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ অপু’র নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কুলাউড়া উপজেলা সভাপতি এবাদুর রহমান, সহ-সভাপতি মেহেদী হাসান কামিল, সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শুকুর আলম, পৌর সাধারণ সম্পাদক রাহাত হোসেন রাজ, সদর উপজেলা সহ-সভাপতি মামুন আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাবেদুর রহমান জাবেদ, জুড়ী উপজেলা সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলী/এএস





