লক্ষ্মীপুরের রামগঞ্জে ইয়াবাসহ ৫ মামলার পলাতক আসামি মো. জসিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে রামগঞ্জের করপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

জসিম নোয়াখালী জেলার চাটখীল উপজেলার শাহাপুর গ্রামের হুতার বাড়ির বাসিন্দা লোকমান হোসেনের ছেলে।

রামগঞ্জ মোহাম্মদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরির্দশক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ ৫ মামলার পলাতক আসামি জসিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাটখিল থানায় দু'টি অস্ত্র, দু'টি মাদক ও একটি ডাকাতির মামলা রয়েছে।

এমই