শুক্রবার দিবাগত রাতে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হযরত হজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের ওখানে একটি কন্টেইনারের ভিতরে ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। রাত আনুমানিক ১১ টা ২৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত দেখা যায়। আগুনের রিপোর্ট হওয়ার পর সঙ্গে সঙ্গেই শাহাজালাল বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও পাশে বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটি থেকে দ্রুততার সঙ্গে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এখন এখানে কোন আগুন নেই। অন্য কোন সূত্র থেকে আগুন আসছে কিনা সেটি দেখার চেষ্টা চলছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের বিমানবন্দরের ফ্লায়িং অপারেশনে কোন সমস্যা হয়নি। ফ্লাইং অপারেশন চলমান রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (৫ জুন) রাত ১১টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার শফিক। তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।

তিনি বলেন, আমরা রাত ১১টা ২৪ মিনিটে খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের চার ইউনিট চেষ্টা চালিয়ে ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। এর আগে গত বছরের অক্টোবর মাসেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে। মোট ৩৭টি ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায় তখন আগুন নিয়ন্ত্রণে আসে। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছিল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

এনএইচ