বিটুমিনের পরিবর্তে কংক্রিটের রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, বিটুমিনের রাস্তা তৈরি করলে সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে যায়। এতে জনগনের ভোগান্তি ও রাস্তা পুন:নির্মাণে ব্যয় বাড়ে। এ জন্য স্লাব ভিত্তিক কংক্রিটের রাস্তা তৈরি করতে হবে।

মঙ্গলবার (২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এ নির্দেশের বিষয়টি সাংবাদিকদের জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

প্রতিমন্ত্রী আরও জানান, কারাবন্দীরা যাতে দক্ষতা অর্জন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের প্রশিক্ষণে গুরুত্বারোপ করেছেন। কারাবন্দীরা যেসব জিনিস তৈরি করবেন, সেসব বিক্রির একটা অংশ যাতে তারা পান, সেটি নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এমএনজে