কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে রানীর দিঘিরপাড়ে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।এছাড়া এক বিএনপি কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে বিএনপি কর্মীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন চার পুলিশ সদস্য।
আহতরা হলেন-কোতোয়ালি থানার পরিদর্শক শামসুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) নাসির, সেকেন্ড অফিসার সালাউদ্দিন ও কনস্টেবল আনোয়ার। তাদের প্রাথমিক দেওয়া হচ্ছে।
আহত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন জানান, শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে বেলা সোয়া ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
ইআর





