প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে রাষ্ট্র পরিচালনায় পরবর্তী প্রজন্মের জন্য দিক-নিদের্শনা তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন। কারণ আমাদের তো বয়স হয়ে গেছে।

বুধবার গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমি তো..৭৪ বছর বয়স..কাজেই সেটাও মাথায় রাখতে হবে যে আর কত দিন। এরপরে যারা আসবে তারা যেন দিকহারা হয়ে না যায়। তাদেরও যেন একটা দিকনির্দেশনা থাকে। সুনির্দিষ্ট লক্ষ্য থাকে..নাহ..আমাদের এখানে যেতে হবে। ‘আমি আর কতদিন দেশ চালাব?’

তিনি বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে। যেহেতু আমরা ক্ষমতায় আছি, তাই, পরবর্তী প্রজন্ম শুধু বর্তমানেই নয়, বরং ভবিষ্যতেও কিভাবে দেশ পরিচালনা করবে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে, তার উপায় বের করার দায়িত্বও আমাদেরকেই নিতে হবে। আর সে লক্ষে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এখন যা করছে সময়ের প্রয়োজনে তা সংশোধন বা পরিবর্তন হতে পারে।

তিনি আরো বলেন, ‘আমরা জানি, পরিবর্তন আসবেই। তা সত্ত্বেও যদি পরবর্তী প্রজন্মের জন্য একটি দিক-নিদের্শনা প্রস্তুত করে রাখা হয়, তবে যে কেউই ক্ষমতায় আসুক, তাদের জন্য কাজ করা সহজ হবে।’

এএস