চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনের ১ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে।
আজ (১৪ ফেব্রুয়ারি) রোববার ভোর ৬টায় আল্লাই ওষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মাজার থেকে একটি গাড়িতে করে কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেককে তুলে নেয়া হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।
আব্দুল খালেকের চাচাতো ভাই শামসুল আলম অভিযোগ করেন, আজ ভোরে মাজার জিয়ারতের পরপরই ১০ থেকে ২০ জন যুবক এসে তাঁদের মোবাইল কেড়ে নেয়। কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেককে সাদা একটি গাড়িতে করে কক্সবাজারমুখী সড়কে চলে যায়। পটিয়া পৌরসভার বর্তমান কাউন্সিলর আব্দুল খালেকসহ এই ওয়ার্ডে তিনজন কাউন্সিলর প্রার্থী, যাঁরা সবাই আওয়ামী লীগের সমর্থক।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, তিনি আব্দুল খালেককে তুলে নেওয়ার অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে খোঁজ শুরু করছেন।
এমবি





