তাজরীন দিবস উপলক্ষে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশন সকাল ৭ টায় আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরীন গার্মেন্টের সামনে এক মানববন্ধন কর্মসূচি এবং নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন কারখানার আহত শ্রমিক শামসুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন সাহা, ঢাকা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, শ্রমিকনেতা মিরাজুল ইসলাম এবং কারখানার শ্রমিক নয়ন, রেহানাসহ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের পরে যদি দোষীদের শাস্তি দেয়া হত তাহলে রানা প্লাজাসহ অন্যান্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

নেতৃবৃন্দ দোষীদের শাস্তি দাবি করেন এবং নিহত ও আহত শ্রমিক পরিবারগুলোর পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

যে সমস্ত পরিবার এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাননি তাদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

এমবি