[b]ঢাকা:[/b] বিএনপির শীর্ষ ৬ নেতার রিমান্ড শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান এ আদেশ দেন।
এর আগে গত ৫ মে শাপলা চত্তরে হেফাজতের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১২ ও ১৩ মে মতিঝিল থানায় দায়ের করা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ,এমকে আনোয়ার,ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের ১৭ দিনের রিমান্ড আবেন করে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা।
এদিকে ৬ মে দায়ের করা মামলায় দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিনকে ২জানুয়ারি গ্রেফতার দেখিয়ে আজ ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আসামী পক্ষের কোন আইনজীবী উপস্থিত না থাকায় আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯জানুয়ারি দিন ধার্য করেন।