ঢাকা: আওয়ামীলীগের নির্বাচন উপ-কমিটির অহ্বায়ক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নির্বাচন ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮০৭ সালে আব্রাহাম লিংকনের মত সংবিধান রক্ষা করতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।
আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বিরোধীদলের নির্বাচন বর্জনের ডাক ব্যর্থ হয়েছে। নতুন ভাবে নতুন উদ্যেগে দেশ এগিয়ে যাবে।