[b]মাদারীপুর:[/b] জেলার কালকিনি উপজেলায় আগুনে দগ্ধ হয়ে রনি হাসান (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার গোপালপুর ইউনিয়নের পূর্বপূয়ালি গ্রামে বসতঘরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রনি ঘরের ভেতরে আটকা পড়ে দ্বগ্ধ হন।ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
রনি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। তিনি মালয়েশিয়া প্রবাসী আলম বেপারীর একমাত্র পুত্র।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রেণীহীন
মাদারীপুরে দগ্ধ হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
জেলার কালকিনি উপজেলায় আগুনে দগ্ধ হয়ে রনি হাসান (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার গোপালপুর ইউনিয়নের পূর্বপূয়ালি গ্রামে বসতঘরে এ ঘটনা ঘটে





