অপহৃত নাজিরা তামান্না স্মৃতিকে ৭ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। সে লালমনিরহাটের হাতীবান্ধায় ফকিরপাড়া গ্রামের আব্দুল সোবাহানের মেয়ে।
শনিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন এ প্লাস পেয়েছে স্মৃতি।
তার বাবা আব্দুস সোবাহান জানান, গত ১২ মে প্রতিবেশী তিন বখাটে যুবক স্মৃতিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় হাতীবান্ধা থানায় ১৩ মে একটি মামলা দয়ের করেন তিনি। কিন্তু উদ্ধার করতে পারেনি পুলিশ।
তিনি জানান, স্মৃতিকে উদ্ধার করতে রোববার আইন ও শালিস কেন্দ্রে আবেদন করা হয়েছে। স্মৃতি জীবিত, না মৃত তা নিয়ে আশংকা প্রকাশ করেছেন সোবাহান।
হাতীবান্ধা থানা ওসি আনোয়ার হোসেন জানান, স্মৃতিকে উদ্ধারের পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
গোল্ডেন এ প্লাস পেল অপহৃত স্মৃতি
অপহৃত নাজিরা তামান্না স্মৃতিকে ৭ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। সে লালমনিরহাটের হাতীবান্ধায় ফকিরপাড়া গ্রামের আব্দুল সোবাহানের মেয়ে। শনিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন এ প্লাস পেয়েছে স্মৃতি





