‘এআইফোরবিটি গ্লোবাল’ আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও করপোরেট নেতারা অংশ নেবেন। সম্মেলনে এআই কৌশল, ডিজিটাল রূপান্তর, অটোমেশন, এআই সুশাসন ও টেকসই উদ্ভাবন নিয়ে আলোচনা হবে।

আয়োজকরা জানান, এবারের সম্মেলনে এআইয়ের প্রাতিষ্ঠানিক সংযুক্তি, ডিজিটাল সক্ষমতা, অটোমেশন ইকোসিস্টেম এবং নৈতিক এআই একীভূতকরণকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যৎ কর্মক্ষেত্র ও ব্যবসার পরিবর্তনশীল গতিপথ এবং এআই ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে নেতৃত্ব কৌশল ও দায়িত্বশীল এআই বিষয়ে ফ্র্যাঙ্ক লিবার, গভর্ন্যান্স ও এআই বিষয়ে সারা করনেট, সাইবার নিরাপত্তা ও ডেটা গভর্ন্যান্স বিশেষজ্ঞ ড. শরিফুল ইসলাম, এআই ট্রান্সফরমেশন কোচ ও কনসালট্যান্ট মো. মাহমুদুল হাসান, বিজনেস এআই ট্রান্সফরমেশন আর্কিটেক্ট ও ইআরপি কনসালট্যান্ট সাদিক এম. আলম, এআই ও নেতৃত্ব বিশেষজ্ঞ টিনা লিবার, ডিজিটাল ইকোনমি ও টেলিযোগাযোগ উদ্ভাবক ড. আসিফ নাঈমুর রশীদ, সাইবার নিরাপত্তা, সাইবার-ফিজিক্যাল সিস্টেমস, আইওটি, এজ এআই ও নেটওয়ার্কবিষয়ক গবেষক ড. আব্দুর রাজ্জাক এবং ট্রান্সফরমেশন লিডার ও কনসালট্যান্ট ড. আরিফ আজাদ বক্তব্য দেবেন।

এছাড়া বিভিন্ন অঙ্গনের উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি নির্বাহীদের নিয়ে গঠিত প্যানেলে আলোচনা হবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে হিউম্যান এআই রেডিনেস স্ক্যান (এইচএআরএস) ও এআই কোচের মাধ্যমে এআই গ্রহণের জন্য নেতৃত্ব, দল ও নির্বাহীদের প্রস্তুত করার বিষয়টি তুলে ধরা হবে।

সম্মেলনের আরেকটি উদ্যোগ ‘এআইফোরবিটি এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন স্টার্টার প্যাক’-এ এআই রেডিনেস পালস, এআই অপরচুনিটি ক্যানভাস, এআই ও ইআরপি রেডিনেস চেকলিস্ট, দায়িত্বশীল এআই গভর্ন্যান্স চেকলিস্ট, ৯০ দিনের এআই রূপান্তর রোডম্যাপ এবং বিনামূল্যে ৩০ মিনিটের পরামর্শ সেশন অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও এআইচালিত ব্যবসা রূপান্তর, নৈতিকতা, সুশাসন ও নিরাপত্তা এবং ভবিষ্যৎ উপযোগী এন্টারপ্রাইজ ইকোসিস্টেম নিয়ে আলোচনা ও কর্মশালা হবে। সম্পূর্ণ ভার্চুয়াল এ সম্মেলনে মূল প্রবন্ধ, প্যানেল আলোচনা, বিশেষায়িত প্রযুক্তি কর্মশালা এবং ভার্চুয়াল নেটওয়ার্কিং সেশনের আয়োজন থাকবে।

এমএম