পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিষয়ে কোনো তথ্যই এখন পর্যন্ত সরকারের কাছে নেই।
প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তবে ঢাকা আশা করে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর নরেন্দ্র মোদী প্রথম সফর বাংলাদেশে করবেন।
মোদীর শপথের পর প্রথম সফর ঢাকায় হবে এবং সে সফরে তিস্তা চুক্তি হবে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জাপান সফরের সূচি অনেক আগেই টিক করা ছিল। এ কারণে মোদীর শপথ অনুষ্ঠানে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী যোগ দিবেন।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
'মোদীর ঢাকা সফরের বিষয়ে সরকারের কাছে তথ্য নেই'
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিষয়ে কোনো তথ্যই এখন পর্যন্ত সরকারের কাছে নেই। প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।





