বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মমতা এ অভিযোগ করেন। একই সঙ্গে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মমতা দাবি করেন, ভারতের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক অত্যাচারের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তরুণদের পাশে থাকার কথাও জানান তৃণমূল নেত্রী।

এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে বিধিনিষেধের বিষয়ে বিজেপির বিরুদ্ধে কর্তৃত্ববাদী মনোভাবের অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরে ‘অবৈধ’ অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার সিজেপির তিন নেতাকে আটক করা হয়। পরে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অপর কর্মী অজিঙ্ক শিণ্ডেকে ছয় মাস শান্তি ও সদাচরণ বজায় রাখার শর্তে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়।

সিজেপির আইন বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, আটক কর্মীদের কয়েক ঘণ্টা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। শুরুতে তাঁদের আটকের কারণও জানানো হয়নি বলে দাবি করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধীদের চলমান আন্দোলনের মধ্যেই এ ঘটনা ঘটল।

সূত্র: এএনআই

এস